মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি ।। নলছিটিতে ইয়াবাসহ রাহাত নামে এক যুবককে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
৭ জুলাই সোমবার রাত ৮টার দিকে পৌরসভার টিএন্ডটি সড়ক এলাকায় অভিযান চালিয়ে রাহাত হাওলাদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় আটক রাহাতের কাছে ১১৫(একশত পনের) পিচ মাদকদ্রব্য ইয়াবা ঊদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নলছিটি থানার এসআই করুন বিশ্বাসের নেতৃত্ব অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অপর এক যোবক দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত রাহাত হাওলাদার( ২৩) নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি এলাকার শাহ আলম হাওলাদারের পুত্র।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply