মসজিদুল হারাম ও নববীতে ইমামদের নিয়ে নতুন নির্দেশনা মসজিদুল হারাম ও নববীতে ইমামদের নিয়ে নতুন নির্দেশনা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

মসজিদুল হারাম ও নববীতে ইমামদের নিয়ে নতুন নির্দেশনা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৯৬ সময় দর্শন

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রত্যেক ফরজ নামাজে মূল ইমাম ও মুয়াজ্জিনের পাশাপাশি অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইবাদতের পরিবেশ নিরবচ্ছিন্ন ও সুশৃঙ্খল রাখতে হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস এই নির্দেশনার কথা জানিয়েছেন।

নতুন এই নিয়ম অনুযায়ী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিতে একজন প্রধান ইমাম ও মুয়াজ্জিন থাকবেন। এছাড়াও একজন অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন দায়িত্বে থাকবেন।

যদি কোনো কারণে মূল ইমাম বা মুয়াজ্জিন উপস্থিত থাকতে না পারেন (অসুস্থতা, সময়সূচি সমস্যা ইত্যাদি), তাহলে সঙ্গে সঙ্গে অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন দায়িত্ব পালন করবেন।

নামাজ ও আজানের বিলম্ব এড়াতে এবং হাজী ও মুসল্লিদের ইবাদতের ধারাবাহিকতা ও পবিত্রতা রক্ষা করাসহ দুই পবিত্র মসজিদের (হারাম ও নববি) ধর্মীয় ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শায়খ সুদাইস বলেন, প্রত্যেক নামাজে রিজার্ভ ইমাম নিশ্চিত করার মাধ্যমে আমরা বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি আমাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকছি। এ উদ্যোগ নামাজ ও আজানের সৌন্দর্য ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখবে।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর