ময়মনসিংহে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ ময়মনসিংহে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ময়মনসিংহে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৯৮ সময় দর্শন

ময়মনসিংহে শহীদ সাগর হত্যা ও বিএনপির পার্টি অফিস ভাঙচুরের মামলায় যুবলীগ নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে শহরের চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার ময়মনসিংহের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) ও আওয়ামী লীগ কর্মী খন্দকার বাকী বিল্লাহ এবং মহানগর যুবলীগের সদস্য তানভীর আহমেদ সিদ্দিকী।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খন্দকার বাকী বিল্লাহ শহীদ সাগর হত্যা মামলার আসামি। এছাড়া বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলার আসামি তানভীর আহমেদ সিদ্দিকী। ৫ আগস্টের পর গ্রেফতার এড়াতে পালিয়ে যান তারা। দুপুরে দু’জন চরপাড়া এলাকায় ছিলেন। এসময় তাদের গ্রেফতার করে পুলিশ।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর