শ্রমিক সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর শ্রমিক সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শ্রমিক সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০০ সময় দর্শন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আবু শামীম আজাদ দুপক্ষের যুক্তিতর্ক শুনে শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলায় আইভী পক্ষের আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন। অপরদিকে বাদী ও রাষ্ট্র পক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন।

এদিকে গত ১৮ জুন সজল হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে পুলিশ তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে।

মামলা সূত্রে জানা যায়, সজল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় একটি জুতা কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৈষম বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সজল।

এ ঘটনায় চলতি বছরের ১৬ মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও এক থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে আইভী ৬ নম্বর আসামি। একই সঙ্গে মামলায় তাকে হুকুমের আসামিও করা হয়েছে।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিকশাচালক তুহিন হত্যা মামলায় গত ৭ জুলাই আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, বুধবার কাশিমপুর কারাগার থেকে রিমান্ডের জন্য নারায়ণগঞ্জে আনা হচ্ছে আইভীকে।

আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘বিজ্ঞ আদালতে আমরা সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করি। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। নিম্ন আদালতে আমরা ন্যায়বিচার পাইনি। তাই আমরা উনার জামিনের বিষয়ে উচ্চ আদালতে যাব।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘সাবেক মেয়র আইভীর নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা সজল হত্যা মামলায় আইভীর জামিন শুনানি শেষে বিজ্ঞ আদালত সেটি নামঞ্জুর করেন। আমরা আশা করি, এতে করে আইভী দীর্ঘদিন জেল হাজতে থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর