প্রথমবার ন্যান্সির সুরের সফরে সঙ্গী মেয়ে! প্রথমবার ন্যান্সির সুরের সফরে সঙ্গী মেয়ে! – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

প্রথমবার ন্যান্সির সুরের সফরে সঙ্গী মেয়ে!

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০২ সময় দর্শন

প্রথমবার ন্যান্সির সুরের সফরে সঙ্গী মেয়ে!

মা-মেয়ের যুগল কণ্ঠে বৃহস্পতিবার প্রথম গান আসছে, গানের শিরোনাম ‘কেন’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি—বাংলা গানের জগতের পরিচিত নাম। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। এবার প্রথমবারের মতো তার সুরের সফরে সঙ্গী হলেন বড় মেয়ে রোদেলা।

‘কেন’ শিরোনামের একটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। স্যাড-রোমান্টিক ঘরানার এই গানের জন্য নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও, যাতে ন্যান্সি ও রোদেলা দুজনই অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা-মেয়ে উভয়েই।

ন্যান্সি বলেন, “প্রথমে গানটি আমি একাই করার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করলে এক অন্যরকম মাত্রা পাবে। ওকে গাইয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। এটা আমাদের প্রথম যুগল গান—তাই আমি খুবই আনন্দিত, গর্বিত এবং উত্তেজিত।”

রোদেলা বলেন, “মায়ের সঙ্গে গান করা এক দুঃসাহসিক সিদ্ধান্ত। তার কণ্ঠের জনপ্রিয়তা এবং ইউনিক স্টাইল সামনে রেখে গাওয়া সহজ ছিল না। কিন্তু মা নিজেই অনুপ্রাণিত করেছেন, সাহস দিয়েছেন। তাই আত্মবিশ্বাস নিয়ে গেয়েছি।”

গানের গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, “এই গানটি নিয়ে শুরু থেকেই পরিকল্পনা ছিল বিশেষ কিছু করার। মা-মেয়ের যুগল কণ্ঠে গান—এটা যেমন ইউনিক, তেমনি আবেগপূর্ণও। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন,“ন্যান্সি আন্টির কণ্ঠ ছোটবেলা থেকেই আমার পছন্দের। আর রোদেলার কণ্ঠেও একটা নিজস্বতা আছে। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি একটি শ্রুতিমধুর ও আলাদা প্রকল্প দাঁড় করাতে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর