লিসার ফরাসি প্রেমিক ফ্রেডেরিক আর্নল্ট কোথায়? লিসার ফরাসি প্রেমিক ফ্রেডেরিক আর্নল্ট কোথায়? – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

লিসার ফরাসি প্রেমিক ফ্রেডেরিক আর্নল্ট কোথায়?

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৭ সময় দর্শন

ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ও ফরাসি মিলিয়নিয়ার ফ্রেডেরিক আর্নল্টের প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। তবে তাদের একসঙ্গে অনেকবার দেখা গেলেও, এখনো কেউ সম্পর্কের ব্যাপারে কিছু বলেননি।  এবার একসঙ্গে দেখা গেছে দক্ষিণ কোরিয়ায় সফর ঘিরে।

আবারও গুঞ্জন উঠেছে—ফ্রেডেরিক আর্নল্টের দক্ষিণ কোরিয়া সফর ঘিরে এ ডালপালা মেলেছে। ৫ ও ৬ জুলাই গিওয়াংয়ে ব্ল্যাকপিঙ্ক লিসার কনসার্ট ছিল। আর সে কারণে কোরিয়ায় আসেন ফ্রেডেরিক। এ নিয়ে দুজনের প্রেমের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

এদিকে দক্ষিণ কোরিয়া সফরে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রেডেরিক। সিউলের একাধিক স্টোর ঘুরে দেখেছেন তিনি। ফ্রেডেরিক আর্নল্ট বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। কোরিয়ার সংবাদমাধ্যম চোসুন বিজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে কেউ কেউ বলছেন, দুইয়ে দুইয়ের চার মেলাচ্ছেন লিসা-ফ্রেডেরিক। ভক্তদের একাংশের ধারণা, এই সফর কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। লিসার কনসার্টে উপস্থিত থাকার জন্যই তিনি সময় মিলিয়ে এসেছেন। তবে তিনি কনসার্টে ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ফ্রেডেরিক আর্নল্ট পেশায় নামি ফ্যাশন কোম্পানি লোরো পিয়ানার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিশ্বের বড় বিলাসবহুল ব্র্যান্ড গ্রুপ এলভিএমএইচের চেয়ারম্যান ফ্রেডেরিক আর্নল্টের পুত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর