মাদরাসা বোর্ডে দ্বিতীয় তা’মীরুল মিল্লাত মাদরাসা বোর্ডে দ্বিতীয় তা’মীরুল মিল্লাত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

মাদরাসা বোর্ডে দ্বিতীয় তা’মীরুল মিল্লাত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৮ সময় দর্শন
এবার দাখিল পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।

মাদরাসার সহকারী অধ্যাপক ড. মুহাম্মাদ ছালমান কালের কণ্ঠকে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখায় এ বছর মোট ৭৭৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৮৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে, যা মোট পরীক্ষার্থীর ৬২ শতাংশেরও বেশি।

পাশের হার ৯৮.৫৮ শতাংশ, ফেল করেছে ১৪ জন।জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ফাহিম আল বিরুনী বলে, ‘শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় আমি জিপিএ ৫ পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

মাদরাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এই অর্জনের পেছনে রয়েছে শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সদিচ্ছা ও সহায়তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর