ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০৩ সময় দর্শন

চলমান আঞ্চলিক অস্থিরতা এবং নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীদের জন্য এ সতর্কতা আরও জোরালোভাবে আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, ইরানে এখনো মার্কিন নাগরিকদের নির্বিচারে আটকের প্রবণতা রয়েছে। তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বধারীরা গ্রেফতার, হয়রানি কিংবা দীর্ঘদিন আটক থাকার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন।

তিনি আরও জানান, বর্তমানে অন্তত তিনজন মার্কিন নাগরিক গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বন্দি রয়েছেন, যা যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত ২২ জুন ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানি কর্মকর্তারা এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর