ভারতীয় মদসহ পিকআপ জব্দ ভারতীয় মদসহ পিকআপ জব্দ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ভারতীয় মদসহ পিকআপ জব্দ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১৪ সময় দর্শন

জামালপুরের শেরপুরে অভিযান চালিয়ে ২৬০ বোতল ভারতীয় মদসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে র্যাব-১৪।

শুক্রবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪  জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম।

তিনি জানান,  শুক্রবার ভোরে শেরপুরের নালিতাবাড়ী থানারচাঁদগাঁও সীমান্তবর্তী এলাকা থেকে মদসহ পিকআপটি জব্দ করা হয়েছে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যায়। উদ্ধার মদ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মদ ও পিকআপভ্যান নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর