অজয়ের নাচ নিয়ে মজা নিলেন স্ত্রী কাজলও অজয়ের নাচ নিয়ে মজা নিলেন স্ত্রী কাজলও – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

অজয়ের নাচ নিয়ে মজা নিলেন স্ত্রী কাজলও

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯৭ সময় দর্শন
কয়েক দিন বাদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগণের ‘সন অব সরদার টু’ সিনেমা। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে সিনেমাটির ‘পেহেলা তু দুজা তু’ গান। প্রকাশের পর থেকে আলোচনায় অজয় দেবগন। এই গানে ফিঙ্গার ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল, বিদ্রুপের শিকার হচ্ছেন অভিনেতা।

সোশ্যালে একের পর এক তৈরি হচ্ছে বিভিন্ন মিম ভিডিও। এবার অজয়ের নাচ নিয়ে মজা করতেও ছাড়লেন না তার স্ত্রী কাজল দেবগন।কাজলের মতে, ‘অজয় ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন।’

সম্প্রতি অভিনেত্রীর সদ্য মুক্তি পাওয়া ‘মা’ সিনেমার প্রচারণার সময় কাজলের কাছে অজয় দেবগনের নাচ নিয়ে জানতে চাওয়া হয়।

এ সময় মজা করে কাজল বলেন, ‘আমার মনে হয়, অজয় ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন। কারণ, তিনিই একমাত্র আঙুল দিয়ে নাচতে পারেন। আগে তো আমরা যেভাবে হাঁটতাম, চলতাম; সেভাবে গান তৈরি করা হতো। এখন তো দেখছি, শুধু আঙুলেই কাজ সারা যায়।  এক, দুই, তিন-চার করে…।’
এদিকে গতকাল শুক্রবার ‘সন অব সর্দার টু’ ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ফিঙ্গার ড্যান্স নিয়ে ট্রলের জবাব দিয়েছেন অজয় দেবগন। জানালেন, ট্রল হলেও কাজটা কঠিন ছিল তাঁর জন্য।

মজার ছলে অজয় বলেন, ‘অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে কিন্তু এটা ভীষণ কঠিন ছিল। তবে সেটা আমি করে দেখিয়েছি।  তাই এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।’

বলা দরকার, ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সর্দার’। এবার যেটি মুক্তি পাচ্ছে সেটি তারই সিক্যুয়াল। প্রথমবার ভারতের পাঞ্জাব শহরের গল্প থাকলেও এবার দেখা যাবে স্কটল্যান্ডের গল্প। ‘সন অব সর্দার টু’-তে অজয়কে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। বিজয় কুমার অরোরা পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ প্রমুখ। ২৫ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর