টানা ৫ ম্যাচে জোড়া গোল করে ইতিহাসে মেসি টানা ৫ ম্যাচে জোড়া গোল করে ইতিহাসে মেসি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

টানা ৫ ম্যাচে জোড়া গোল করে ইতিহাসে মেসি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৮৯ সময় দর্শন

এ যেন নতুন করে গোল করার আনন্দ খুঁজে পেয়েছেন লিওনেল মেসি। শনিবার বাংলাদেশ সময় সকালে ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি।

এই নিয়ে টানা পাঁচ ম্যাচে দুই গোল করে এমএলএসে ইতিহাস গড়েছেন ৩৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী তারকা। টানা চার ম্যাচে একাধিক গোল করার নজিরও নেই অন্য কোনো খেলোয়াড়ের।

গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে শুরু হওয়া এই গোলযাত্রায় একের পর এক প্রতিপক্ষকে শিকার বানাচ্ছেন মেসি—কলম্বাস ক্রু, নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন, আবার মন্ট্রিয়ল ও সর্বশেষ ন্যাশভিল।

মেসির নৈপুণ্যে জয় পাওয়া ম্যাচে ইন্টার মায়ামি প্রথমার্ধে এগিয়ে যায় ১৭তম মিনিটে তার ফ্রি-কিক থেকে করা গোলের মাধ্যমে। এটি ছিল ফ্রি-কিক থেকে তার ক্যারিয়ারের ৬৯তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যারি মুখটারের হেডে সমতা ফেরায় ন্যাশভিল। তবে ৬২তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল পেয়ে সহজেই দ্বিতীয় গোলটি করে দলকে আবার এগিয়ে দেন মেসি।

পুরো ম্যাচে মায়ামি নিয়ন্ত্রণে রাখে খেলা, ৯টি শটের ৫টি ছিল লক্ষ্যে। ন্যাশভিল ৮টি শট নিয়েও মাত্র ২টি নিতে পারে লক্ষ্যে।

এই জয়ে থামল ন্যাশভিলের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচের অপরাজেয় ধারা।

মেসি এখন ১৬ ম্যাচে ১৬ গোল করে ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা। তার অ্যাকাউন্টে রয়েছে ৭টি অ্যাসিস্টও।

১৯ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে, তবে মেসিদের তিনটি ম্যাচ কম খেলা রয়েছে হাতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর