নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০১ সময় দর্শন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর থানার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন মহিষেরচর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কোন মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, বর্তমানে সুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর