নৌকার হাট পরিদর্শন শেষে ছারছীনা দরবার শরীফে নামাজ পড়লেন আলজেরিয়ার রাষ্ট্রদূত নৌকার হাট পরিদর্শন শেষে ছারছীনা দরবার শরীফে নামাজ পড়লেন আলজেরিয়ার রাষ্ট্রদূত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

নৌকার হাট পরিদর্শন শেষে ছারছীনা দরবার শরীফে নামাজ পড়লেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৪ সময় দর্শন

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ঐতিহ্যবাহী আটঘর কুড়িয়ানার শতবর্ষী নৌকার হাট পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় তিনি আটঘরে পৌঁছান। এ সময় তিনি ভাসমান নৌকার হাটের অনন্য বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ছারছীনা দরবার শরীফে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং মরহুম দাদা পীর সাহেবের কবর জিয়ারত করেন। স্থানীয় প্রশাসন ও দরবার শরীফ কর্তৃপক্ষ রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তার এ সফরকে সম্মানিত ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর