নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৫ প্রাণ নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৫ প্রাণ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

নাটোর বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে সেখানে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

ইতোমধ্যে নিহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর