কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০৫ সময় দর্শন

কক্সবাজার সদর উপজেলার লিংকরোড স্টেশন এলাকায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর পুত্র এবং দুই মেয়ে ও এক ছেলের জনক।
তিনি কক্সবাজারের লিংকরোড বিসিক শিল্প কারখানায় কাঠ সরবারাহসহ বিভিন্ন ব্যবসা করতেন এবং স্টেশনের একটি চারতলা ভবনের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

তার ম্যানেজার মোঃ রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদের নামাজ পড়তে যান শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী। নামাজ পড়ে বাসায় ফিরেন। এরপর তিনি ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান- সিসিটিভি ক্যামেরায় এটা দেখা যায়।

ম্যানেজার রাকিব বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে উপর থেকে ফেলে দিয়েছে। কারণ পড়ার পর কোন রকম নড়াচড়া করেনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে যায়।

তারা সুরত রিপোর্ট তৈরি মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।’

ওসি বলেন, ‘পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই দিক সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর