জামায়াত আমীরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা জামায়াত আমীরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

জামায়াত আমীরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২১ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। ফোন করে আমীরে জামায়াতের খোঁজখবর নেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জামায়াত আমীরের ফেসবুকে এক এডমিন পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, “বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মহোদয় ফোন করে সম্মানিত আমীরে জামায়াতের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি আমীরে জামায়াতের আশু রোগমুক্তি কামনা করেছেন।

এ জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

মহান আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর