কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১১৯ সময় দর্শন

কুয়াকাটা সৈকতের মাঝিবাড়ি পয়েন্টে ভেসে এসেছে একটি মৃত বোটলনোজ প্রজাতির ডলফিন। শুক্রবার (১ আগস্ট) দুপুরে জোয়ারের পানিতে এটি সৈকতে পৌঁছে।

প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের বেশিরভাগ অংশে চামড়া উঠে গেছে, কিছু অংশ পচে গেছে, পিঠ ও লেজের দিকে রয়েছে স্পষ্ট আঘাতের চিহ্ন।

স্থানীয়দের ধারণা- অন্তত তিন থেকে চার দিন আগে এটি মারা গেছে। প্রথমে কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এটি দেখতে পান। বিকালে বন বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের জোয়ারের সময় সমুদ্র কিছুটা উত্তাল ছিল। ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত ডলফিনটির শরীরের ক্ষত দেখে মনে হচ্ছেএটি ট্রলারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে

বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ডলফিনগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে বিষক্রিয়ার আলামত না পাওয়া গেলেও, সমুদ্রে ট্রলিং জেলেদের অসাবধানতা ও প্লাস্টিক দূষণকে প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা ডলফিন রক্ষায় নিয়মিত কাজ করছি। আগের তুলনায় ডলফিন মৃত্যুর হার কমলেও এখনো এ ধরনের ঘটনা ঘটে চলেছে। সরকারের উচিত আরও গভীরভাবে এসবের মৃত্যু রহস্যের অনুসন্ধান করা।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পৌরসভার সহায়তায় ডলফিনটি মাটিচাপা দেই

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) –এর সদস্য কামাল হাসান রনি বলেন, সাগরের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ট্রলিং ও সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। নিয়মিতভাবে ডলফিন ভেসে আসার ঘটনাগুলো গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর