শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১১৬ সময় দর্শন

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি রাঙামাটির কাপ্তাই হ্রদে শনিবার মধ্যরাত থেকে মাছধরা উন্মুক্ত হবে। তিন মাস বন্ধ থাকার পর হ্রদ থেকে তুলে নেওয়া হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা।

রোববার থেকে কাপ্তাই হ্রদের মাছ আহরণ, বিপণন, বাজারজাত, পরিবহণ ও স্থানান্তর করা যাবে। জেলা প্রশাসন ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে ১ মে থেকে তিন মাসের জন্য মাছ আহরণের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হওয়ায় এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেনবাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ, ব্যবসায়ী সমিতি, মৎস্যজীবী ও জেলেসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে নির্দিষ্ট সময় শেষে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ৩ আগস্ট সকাল ৬টা থেকে হ্রদের মাছ আহরণ, বিপণন, বাজারজাত, পরিবহণ ও স্থানান্তর করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর