সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৫ সময় দর্শন

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার সকাল ১০টায় এ আগুন লাগার ঘটনা ঘটে।বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ১০টা ৩ মিনিটে ঘটনাস্থলে আসে। এরপর আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এর মধ্যে দুটি ইউনিট স্ট্যান্ড বাই ছিল। কাজ করেছে নয়টি ইউনিট।

ঘটনাস্থলে এসব বিষয় জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক কাজী নজমুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর