প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৫১ সময় দর্শন

জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের কাছে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে শপথ পাঠ করানো হয়।

গত ১৩ জুন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্মমন্ত্রণালয় মন্ত্রিশূন্য ছিলো।

ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুযারি পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম।

জানা গেছে, তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি ১০ম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর