বড় কিছু ঘটার অপেক্ষায় : শাকিব খান বড় কিছু ঘটার অপেক্ষায় : শাকিব খান – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বড় কিছু ঘটার অপেক্ষায় : শাকিব খান

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৪ সময় দর্শন

প্রায় একমাস হলো যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তিনি যাওয়ার সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে দেশটিতে উড়াল দিয়েছিলেন অভিনেত্রী শবনম বুবলী। শাকিব যে শুধু ঘোরাঘুরি করছেন না, সেটা বোঝা গেল তার সর্বশেষ ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে।

শুক্রবার তার ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান লিখেছেন, ‘বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে।

এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।’

শাকিব খান আরও উল্লেখ করেন, ‘খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যা তে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।’

তবে শাকিব খানের এই পোস্ট এমন ইঙ্গিত দেয়, নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্ট বা কাজ শুরু করতে যাচ্ছেন এই মেগাস্টার যা ভক্তদের জন্য বিশেষ কিছু হবে। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর