জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৮ সময় দর্শন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিসিএস (ক্যাডার) কর্মকর্তাদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম (JUBOF) ২০২৫-২৬ মেয়াদের জন্য ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করেছে।

রবিবার (১৭ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম নিউ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডি, ঢাকার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (গ্রেড-১) মো. সাঈদুর রহমান সাঈদুর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মো. আজাদ খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত সচিব সৈয়দ মো. নুরুল বাশির তামান্না, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন শিহাব এবং খুলনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল মো. তৌফিক আহমেদ তাপস।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি শামীমা পারভীন শিল্পী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মোল্লা আজাদ হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ মাহি।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত কর কমিশনার মো. আব্দুস সালাম এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস এটিএম মাহফুজুর রহমান মামুন।

এছাড়া দপ্তর, প্রচার, নারী ও স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া-সংস্কৃতি, আইন, সাহিত্য-প্রকাশনা, সমাজকল্যাণ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন বিসিএস ক্যাডার কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক সুদৃঢ়করণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অবদান রাখা, আর্থিক ও সামাজিকভাবে অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়ার প্রসার ঘটানো এবং যেকোনো জাতীয়-আন্তর্জাতিক দুর্যোগে মানবতার পাশে দাঁড়ানো—এসব উদ্দেশ্যকে সামনে রেখে ২০১৯ সালের ১২ জুলাই ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল অফিসার্স ক্লাব, ঢাকায় ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির অনুমোদন প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর