লোহাগাড়ায় করোনা উপসর্গে বাবা-ছেলের মৃত্যু লোহাগাড়ায় করোনা উপসর্গে বাবা-ছেলের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

লোহাগাড়ায় করোনা উপসর্গে বাবা-ছেলের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৯৪ সময় দর্শন

আজকাল ডেস্ক।। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গে চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইনকিলাবের বান্দরবান জেলার স্টাফ রিপোর্টার অধ্যাপক সাদত উল্লাহর ছোট ভাই মৃত্যুবরণ করার কয়েক ঘণ্টার মধ্যে তাঁর বাবারও মৃত্যু হয়েছে।
বুধবার ভোররাতে শ্বাসকষ্ট নিয়ে ছোট ভাই আহসান উল্লাহ (৩৬) মৃত্যুবরণ করলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সকালে তাঁর লাশ দাফন করে।
এরপর বিকেলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তাঁদের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বিশিষ্ট আলেম মাওলানা আবদুল কাদির (৭৮) ইন্তেকাল করেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো লোহাগাড়া উপজেলায়। ছোট ভাই ও বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন সাংবাদিক সাদত উল্লাহ। কান্নাজড়িত কণ্ঠে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি তো শেষ হয়ে গেলাম। একই দিনে আমার আদরের ছোট ভাই ও বাবাকে হারালাম। এমন ট্র্যাজেডির শিকার হতে হবে কখনো কল্পনা করিনি। সবাই আমার ভাই ও বাবার জন্য দোয়া করবেন।’
রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবার লাশ গ্রহণ করে বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে জানান অধ্যাপক সাদত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর