৮ ডিসেম্বর ঝালকাঠি মুক্ত দিবস ৮ ডিসেম্বর ঝালকাঠি মুক্ত দিবস – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

৮ ডিসেম্বর ঝালকাঠি মুক্ত দিবস

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৫২ সময় দর্শন

৮ ডিসেম্বর ঝালকাঠি মুক্ত দিবস

আজ ৮ ডিসেম্বর, ঝালকাঠি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ এর এই দিনে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পাকহানাদার মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পালিয়ে যায়। বিজয়ের বেশে বীর মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে। জেলার সর্বত্র আনন্দ উল্লাসে স্বাধীনতাকামী জনতা।

১৯৭১ এর ২৭ এপ্রিল ভারী কামান আর মর্টার শেলের গোলা নিক্ষেপ করতে করতে পাক হানাদার বাহিনী ঝালকাঠি শহর দখলে নেয়।

এরপর থেকে পাক বাহিনী রাজাকাদের সহায়তায় ৭ ডিসেম্বর পর্যন্ত জেলা জুড়ে হত্যা, ধর্ষণ, লুট আর আগ্নিসংযোগসহ নারকীয় নির্যাতন চালায়। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন নিরীহ বাঙালীদের ধরে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে পৌরসভা খেয়াঘাট এলাকায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হত। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অসংখ্য মুক্তিযোদ্ধা ও বাঙ্গালীদে হত্যা করে মাটি চাপা দেয়া হতো।

মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে টিকতে না পেরে ৭ ডিসেম্বর সন্ধ্যায় শহরে কারফিউ জারি করে রাতের আঁধারে ঝালকাঠি ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনী। পরে মুক্তিযোদ্ধারা থানা ঘেরাও করে সন্ধ্যায় ঝালকাঠি থানার পুলিশকে নিরস্ত্র করে মুক্তিযোদ্ধারা। ওসিসহ পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করে।

রাতভর মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্থানে আত্মগোপনকারী রাজাকার ও আলবদরদের হত্যা করে। ৮ ডিসেম্বর দুপুরের পর থেকে ঝালকাঠি শহর পাকহানাদার মুক্ত হয়। এ সময় মুক্তিযোদ্ধারা শহরে বিজয় মিছিল বের করে। একইদিন পাক হানাদারমুক্ত হয় নলছিটি উপজেলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর