ঝালকাঠীর নলছিটি পৌর এলাকায় সম্ভাব্য   কাউন্সিলর প্রার্থীদের একই মঞ্চে একত্রে করেন   জনতার মঞ্চ।  ঝালকাঠীর নলছিটি পৌর এলাকায় সম্ভাব্য   কাউন্সিলর প্রার্থীদের একই মঞ্চে একত্রে করেন   জনতার মঞ্চ।  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

ঝালকাঠীর নলছিটি পৌর এলাকায় সম্ভাব্য   কাউন্সিলর প্রার্থীদের একই মঞ্চে একত্রে করেন   জনতার মঞ্চ। 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৬১ সময় দর্শন
ঝালকাঠীর নলছিটি পৌর এলাকায় সম্ভাব্য   কাউন্সিলর প্রার্থীদের একই মঞ্চে একত্রে করেন   জনতার মঞ্চ। 
ই. এইচ সুজন,।।   নলছিটি পৌর এলাকায় সম্ভাব্য   কাউন্সিলর প্রার্থীদের ‘জনতাই যদি হয় যোগ্যতার মাপকাঠি  জনগনই বেছে নিবে যোগ্য প্রার্থী’ এমন স্লোগানে স্থানীয় জনতার উদ্দ্যোগে “জনতার মঞ্চ” নামক এক মঞ্চে উপস্থিত করা হয় সাম্ভাব্য কাউন্সিলরদের।  ১১ ডিসেম্বর শুক্রবার  বিকালে নলছিটি পৌরসভার ৭নং ওয়ার্ডের  সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সারদল বিলাম মাঠ নামক স্থানে, পৌর আওয়ামী লীগ সাবেক সভাপতি  মোঃ হাবিবুর রহমান (নান্না খান) এর সভাপতিত্বে জনতার মঞ্চ এ আয়োজন করেন।
আগামী পৌরসভা  নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি পৌরসভার ৭নং ওয়ার্ডের সম্ভব্য কাউন্সিলর  প্রার্থীরা নির্বাচিত  হলে ওয়ার্ড নিয়ে কি তাদের নিজ নিজ পরিকল্পনা রয়েছে তারই বিস্তারিত তুলে ধরতে ও জনগণের  বিভিন্ন প্রশ্নের জবাব দিতে  জনতার মঞ্চে জনতার ডাকে একই মঞ্চে  উত্তর দিলেন এলাকার জনগনের বিভিন্ন প্রশ্নের। কাউন্সিলর প্রার্থীরা তাদের নিজস্ব  কর্ম পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রতিশ্রুতি  দেন উন্নয়ন মহাপরিকল্পনার মোঃ মামুন তালুকদার, মোঃ লিটন খান, মোঃ আফজাল হোসেন মৃধা, মোঃ জামাল হোসেন মনির চৌধুরী, মোঃ হাফিজুর রহমান সজিব খলিফা, মোঃ কামরুল হুদা লোটাস, মোঃ রুহুল আমিন শাহজালাল, সংরক্ষিত মহিলা সদস্য মিনারা বেগম, হাফিজা বেগম, নুরুন্নাহার বেগম, কলি বেগম সম্ভব্য কাউন্সিলর প্রার্থীগণ অংশ গ্রহন করেন।     এ ছাড়াও কয়েকজন সম্ভাব্য প্রার্থী যথা স্থানে উপস্থিত হতে পারেনি।
জনতার মঞ্চের লক্ষ্য- যাহাতে সাম্ভাব্য প্রার্থীদের মাঝে কোনো কলহ সৃষ্টি না হয় এবং সাধারন জনগণের মনেও কোনো আতঙ্ক সৃষ্টি না হয়।  স্থানীয় জনগণ এই মহতি উদ্দ্যোগে আনন্দিত ও সাধুবাদ জানায়।
“জনতার মঞ্চ” অনুষ্ঠানটি পরিচালনা করেন ৭ নং ওয়ার্ডের সচেতন নাগরিক ও  জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর