চাকরির মেয়াদ শেষে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন পুলিশের স্পেশাল বিভাগ (এসবি) প্রধান গোলাম রসুল ও র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক একে এম শহিদুর রহমান।
রবিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Leave a Reply