নলছিটিতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নলছিটিতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

নলছিটিতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ সময় দর্শন

নলছিটিতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

 নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নলছিটি পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের গনতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ আছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল’র সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন। এ আয়োজনে বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর