সাকিবকে দেশে ফিরতে হবে, মামলা লড়তে হবে: তামিম সাকিবকে দেশে ফিরতে হবে, মামলা লড়তে হবে: তামিম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সাকিবকে দেশে ফিরতে হবে, মামলা লড়তে হবে: তামিম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ সময় দর্শন

বাংলাদেশের ক্রিকেটের দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে সম্পর্কটা অনেকদিন ধরেই ভালো নয়। সাকিব এখন রাজনৈতিক কারণে দেশান্তরী। অন্যদিকে তামিম ইকবাল বিসিবির সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। একটি বৃহৎ রাজনৈতিক দল তাকে সমর্থন দিচ্ছে। অনেকের প্রশ্ন- তামিম যদি বিসিবি সভাপতি হন, তাহলে সাকিব কি জাতীয় দলে খেলতে পারবেন?

দেশে ফিরতে না পারায় এক বছর ধরে জাতীয় দলে সুযোগ হচ্ছে না ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা সাকিবের। কেউ কেউ মনে করছেন, তামিম বোর্ড সভাপতি হলেও পরিস্থিতির তেমন উন্নতি হবে না। বিষয়টি নিয়ে সাম্প্রতিক এক পডকাস্টে তামিম বলেছেন, ‘সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকেরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য… তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে।’

সাকিব ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের এমপি। তার বিরুদ্ধে দেশে বেশ কয়েকটি মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। দেশের এই পরিস্থিতির বিষয়ে তামিম প্রকাশ করেন অসহায়ত্ব, ‘আর দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।’

তামিমের কথায় পরিস্কার- জাতীয় দলে খেলতে হলে সাকিবকে দেশে ফিরতেই হবে, ‘কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কিনা সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর