এশিয়া কাপ: আজ আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল এশিয়া কাপ: আজ আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

এশিয়া কাপ: আজ আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ সময় দর্শন

চলতি মাসের ৯ তারিখে শুরু হতে যাওয়া এশিয়া কাপ টি২০ আসরে খেলতে আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ দুই ভাগে বিভক্ত হয়ে আরব আমিরাত যাচ্ছেন ক্রিকেটাররা। ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রথম দলটি যাবে সকাল সোয়া ১০টায় এবং দ্বিতীয় দলটি যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলে এশিয়ান কাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। সিরিজে ২-০-তে জিতেছে লিটন দাসের দল। শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড না হলে হয়তো সিরিজটা ৩-০-তে জিততো টাইগাররা।

এবার এশিয়া কাপ মিশন। এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে।

এশিয়া কাপের জন্য গত মাসে নেদারল্যান্ডস সিরিজের আগে দল ঘোষণা করে বাংলাদেশ। এ দলে জায়গা পান উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার সাইফ হাসান।

পারিবারিক কারণে নেদারল্যান্ডস সিরিজে না খেললেও এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এশিয়া কাপের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর