ডাকসুতে ছাত্রদল প্রার্থী আবিদ-হামিমের ফেসবুক আইডি হ্যাকড ডাকসুতে ছাত্রদল প্রার্থী আবিদ-হামিমের ফেসবুক আইডি হ্যাকড – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ডাকসুতে ছাত্রদল প্রার্থী আবিদ-হামিমের ফেসবুক আইডি হ্যাকড

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ সময় দর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি হ্যাকড করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই অভিযোগ করেন দলটির জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

সোমবার (০৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি করা হয়। বার্তায় বলা হয়, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি সকালে একবার হ্যাকড করার পর পুনরুদ্ধার করা হয়েছিল। তবে এখন আবারো তার আইডি হ্যাকড করা হয়েছে। এতে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলা হয়, তাদের পাশে থাকলে কোন ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।

এদিকে, একই দিন জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তার ফেসবুক আইডি হ্যাকড করার অভিযোগ করেন। তিনি দাবি করেন, তার আইডিতেও সাইবার অ্যাটাক করা হয়েছে।
অন্যদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধে কোন ছাড় না দেওয়ার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনকে কেন্দ্র করে এক বিবৃতিতে তারা জানায়, প্রচারণাকালে প্রার্থীদের অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং এবং ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের নিয়েও নানাভাবে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে, যা মানবাধিকার পরিপন্থি।

বিবৃতিতে বলা হয়, কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তাগণ কর্তৃক গঠিত ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং কিংবা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর