স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার-৪ স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার-৪ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার-৪

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৫৩ সময় দর্শন

স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৪

আজকাল বিডি অনলাইন ডেস্ক।। রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো-রফিকুল ইসলাম রাফি (৪৮), সৈয়দ হাসান আলী (৪০), ইকবাল কবির (৪১) ও মো. নিক্সন মিয়া (৩০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত বছরের ১৭ ডিসেম্বর খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে স্বর্ণ দেওয়ার নাম করে দুটি পে-অর্ডারে এক কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একটি প্রতারক চক্র। তারা নিজেদের স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর