রাকসু নির্বাচন: ভোট গণনা হবে ওএমআর মেশিনে রাকসু নির্বাচন: ভোট গণনা হবে ওএমআর মেশিনে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

রাকসু নির্বাচন: ভোট গণনা হবে ওএমআর মেশিনে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ সময় দর্শন

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ওএমআর মেশিনেই ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে প্রফেসর এফ নজরুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন।

এদিকে রাকসু নির্বাচনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ১২ দফা প্রস্তাব দিয়েছে ছাত্রদল ও রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ প্যানেল। শনিবার বিকালে যৌথ সংবাদ সম্মেলনে তারা এ প্রস্তাব দেয়। রোববার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম জানিয়ে দিলেন-ওএমআর মেশিনেই ভোট গণনা করা হবে।

অভিযোগ করা হয়, তফশিল ঘোষণার পর থেকেই ছাত্রশিবির নিয়ম ভেঙে হলে হলে শিক্ষার্থীদের আতর, খাবারসহ নানা উপঢৌকন দিচ্ছে। ব্যালট নাম্বার প্রদানে তাদের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। এটি আচরণবিধি লঙ্ঘন এবং এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ঘাটতি স্পষ্ট।

এ সময় তুলে ধরা দাবিগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে- স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ও ভোট শুরুর আগে সাংবাদিক ও এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা, ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার, ছবিসহ ভোটার তালিকা প্রকাশ, ম্যানুয়াল ভোট গণনা, নির্বাচনি খরচ ও পোস্টারের সংখ্যা নির্দিষ্টকরণ, ব্যালট ছাপানো ও বাঁধাই পর্যন্ত এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা, পর্যাপ্ত বুথের ব্যবস্থা, ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার প্রকাশ, সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর সেল গঠন ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভ্রান্তিকর পেজ-গ্রুপ বন্ধ করা, ভোটের দিন ভোটার তালিকা হাতে ধরিয়ে না দেওয়া।

 

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের ব্যালট নম্বর লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পদের প্রার্থীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর