রুয়ার লাইফ মেম্বার আবু হানিফ খন্দকারের ইন্তেকালে রাবি এলামনাই এসোসিয়েশনের শোক রুয়ার লাইফ মেম্বার আবু হানিফ খন্দকারের ইন্তেকালে রাবি এলামনাই এসোসিয়েশনের শোক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

রুয়ার লাইফ মেম্বার আবু হানিফ খন্দকারের ইন্তেকালে রাবি এলামনাই এসোসিয়েশনের শোক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ সময় দর্শন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন (RUAA) এর লাইফ মেম্বার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হানিফ খন্দকারের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন (RUAA) এর সভাপতি ও রাবির সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন (RUAA) এর সেক্রেটারী ও রাবির সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নিজাম উদ্দিন।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, মরহুমের নেক আমল সমুহকে কবুল করে তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

মরহুম আবু হানিফ খন্দকার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। এসময় তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি ২ সন্তান, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুম আবু হানিফ খন্দকারের একাধিক জানাজা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জানাযায় ইমামতি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন (RUAA) এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলাওয়ার হোসেন। জানাযায় আরও উপস্থিত ছিলেন রাবি এ্যালামনাই এসোসিয়েশন (RUAA) এর যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো: কবীর উদ্দিন মিঠু, প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক কামরুজ্জামান কোরবান, নির্বাহী সদস্য খায়রুজ্জামান সবুর, জীবন সদস্য অধ্যাপক ড. জামাল উদ্দিন, মাওলানা নুর মোহাম্মাদ মন্ডল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর