পিরোজপুরে জমি বিক্রি করে টাকা না দেওয়ায় বাবাকে হত্যা করলো ছেলে! পিরোজপুরে জমি বিক্রি করে টাকা না দেওয়ায় বাবাকে হত্যা করলো ছেলে! – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

পিরোজপুরে জমি বিক্রি করে টাকা না দেওয়ায় বাবাকে হত্যা করলো ছেলে!

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ সময় দর্শন

পিরোজপুরের মঠবাড়িয়ায় কেএম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাউদখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াজ উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করেন এবং মাদকাসক্ত হয়ে পড়েন। এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হন। পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় জমি বিক্রি করে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সম্পত্তি দখলের উদ্দেশ্যে ১২ থেকে ১৩ জুলাই এর মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আজ ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর