ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ইসি ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ইসি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ইসি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ সময় দর্শন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন ইসি কর্মকর্তারা।

ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে এবং এরইমধ্যে ৪ মিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

আগামী নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে ইইউ নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করবে। বিশেষ করে ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন ঠেকাতেও তাদের আগ্রহ রয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর