নিহত ৩৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেবেন বিজয় নিহত ৩৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেবেন বিজয় – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

নিহত ৩৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেবেন বিজয়

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ সময় দর্শন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় সদ্য সিনেমা ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন। ইতোমধ্যে তার গড়া রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) নিয়ে কার্যক্রম শুরু করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরেতে জনসভা করা হয়। সেই জনসভার মূল বক্তা ছিলেন অভিনেতা বিজয় থালাপতি। সেখানেই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা।

প্রিয় নায়ককে একবার ছুঁয়ে দেখার চেষ্টা। ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাদের ওপর দিয়েই এগোতে থাকেন অন্যরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। মাত্রাছাড়া ভিড় সামাল দিতে ততক্ষণে হিমশিম খাচ্ছে পুলিশ। এর মধ্যেই ঘটে যায় অঘটন। প্রাণ হারিয়ে যায় ১০ শিশু, ১৬ নারীসহ ৩৯ জনের। আহত শতাধিক। এ ঘটনায় স্তব্ধ হয়ে যান অভিনেতা। এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেন বিজয় থালাপতি।

ইতোমধ্যে তামিলনাড়ু সরকার মৃতদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লাখ রুপি দেবে বলে জানিয়েছে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে এক লাখ রুপি। অন্যদিকে যাকে নিয়ে এমন ঘটনা, সেই বিজয় থালাপতি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে জানিয়েছেন, মৃতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন তিনি। আহতদের দেবেন ২ লাখ রুপি।

এ ঘোষণার পাশাপাশি অভিনেতা আরও বলেছেন, আমি যাদের সঙ্গে দেখা করেছি, তাদের সবার মুখ আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। আমার প্রিয়জনদের কথা ভেবে আমার হৃদয়ে কষ্ট হচ্ছে। আমার হৃদয় এই প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় শোকাহত। আমার গভীর সমবেদনা জানাচ্ছি তাদের প্রতি। একই সঙ্গে সবার দুঃখ শেয়ার করে নিতে চাইছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর