নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ সময় দর্শন

প্রতিনিধি,নলছিটি,ঝালকাঠি।।  নলছিটির ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা।

৬ অক্টোবর সোমবার সকাল সারে ৯টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। উপজেলার প্রায় ২ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দায়িত্ব পালনের কথা। কিন্তু হাসপাতালটিতে নানান সংকটের কারনে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে স্বাস্থ্যসেবা থেকে।চিকিৎসক সংকট সহ বিভিন্ন সমস্যায় থাকা হাসপাতালটিকে সচল করে তুলতে অবস্থান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের নলছিটির ছাত্র ও জনতা।

জানা গেছে হাসপাতালটির অপারেশন থিয়েটারটি প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে। আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও অচল হয়ে পরে আছে সেটি।এছাড়াও শুন্যপদে চিকিৎসক নিয়োগ, সকল প্যাথলজিক্যাল টেস্ট,ডিজিটাল এক্সরে চালু সহ ১০ দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।

তাদের দাবি গুলির মধ্যে রয়েছে দ্রুত সম্ভব সকল শূন্যপদে চিকিৎসক নিয়োগ,বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু,সপ্তাহে তিন দিন সিজারিয়ান সেকশন চালু করা,বন্ধ থাকা আলট্রাসনোগ্রাম মেশিন চালু করা,নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ আনানো,সকল প্যাথলজিক্যাল টেস্ট চালু করা এবং রক্তের ক্লাবের অনুমোদন ও হাসপাতালে রুম বরাদ্দ দেয়া,লোড শেডিং বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের জন্য হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং কর,অচল সব পানির ফিল্টার সচল করানো,সরকারিভাবে ভর্তি ও আউটডোরে রোগীদের জন্য সম্ভাব্য সকল ঔষধের ব্যবস্থা করা,

নিরবচ্ছিন্ন এম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরন ও পর্যাপ্ত জ্বালানি তেল বরাদ্দ করন,সামান্য রোগে বরিশাল রেফার বন্ধ করা এবং রোগীদের সার্বিক হয়রানি বন্ধ করতে হবে।।

এসময় আন্দোলনকারীরা জানান তাদের দাবি আদায়ে যথাযথ নিশ্চয়তা দেয়ার আগ পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

এ আন্দোলনের একাত্মতা প্রকাশ করেছে নলছিটি উপজেলা হেফাজতে ইসলাম,ইসলামি আন্দোলন নলছিটি উপজেলা,ইসলামি ছাত্র আন্দোলন, নলছিটি উপজেলা গন অধিকার পরিষদ এবং নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল।

এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,সেবা গ্রহিতা,শ্রমিকরা এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

এসময় নানা বিপ্লবী স্লোগানের পাশাপাশি বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল রাজ্জাক,সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির,সাস্থ্য খাত সংস্কার আন্দোলনের বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক সাথী আক্তার,যুগ্ম আহবায়ক ও সমাজকর্মী বালী তূর্য।

এছাড়াও আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নলছিটি উপজেলার সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি,গন অধিকার পরিষদের নলছিটি উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া।

স্বাস্থ্য সংস্কার আন্দোলন,নলছিটি এ অবস্থান কর্মসূচি আয়োজনে করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর