আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৬ সময় দর্শন

রাজধানীর চানখাঁরপুলে জুলাই আন্দোলনের সময় সংঘটিত ছয় হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টায় তার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন ওই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শেখ হাসিনার মামলায় সাক্ষী হিসাবে হাজির হয়েছিলেন আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম (ফাহিম)।

ওই দিন (৮ অক্টোবর) প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, জবানবন্দি নেওয়ার পর নির্ধারণ করা হবে, বৃহস্পতিবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জেরার মুখোমুখি হবেন কি না।

চানখাঁরপুল হত্যার মামলায় মোট আটজন আসামি রয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক।

অপর চারজন- শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন এবং মো. নাসিরুল ইসলাম—গ্রেপ্তার আছেন।

মামলার তদন্ত সংস্থা ১১ এপ্রিল এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, চানখাঁরপুলে আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ‘প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া-কে হত্যা করেছে।

এই মামলায় ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১০ আগস্ট থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর