জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক, প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক, প্রজ্ঞাপন জারি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক, প্রজ্ঞাপন জারি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৮ সময় দর্শন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। তিনি চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রোববার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল।

এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শেষে আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হলো। ‌

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর