কক্সবাজারে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু  কক্সবাজারে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

কক্সবাজারে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৮০ সময় দর্শন

কক্সবাজারে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু 

আজকাল বিডি অনলাইন ডেস্ক।। কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারের একটি মার্কেটে আগুন লেগে ৩ জনের প্রাণ গেছে। নিহতরা সবাই দোকানের কর্মচারী।

গতরাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সেমিপাকা বখতিয়ার মার্কেটের একটি দোকানে রাতে আগুন দেখতে পায় স্থানীয়রা। মূহুর্তেই তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুড়ে যাওয়া দোকান থেকে উদ্ধার করা হয় ৩ কর্মচারীর মৃতদেহ। নিহত ৩ জনই রোহিঙ্গা।

তারা কুতুপালং ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা। মার্কেট বন্ধ হওয়ার পর ৩ কর্মচারী দোকানেই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। আগুনে মার্কেটের ৭টি দোকান পুড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর