শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করলেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করলেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করলেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৬ সময় দর্শন

১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া শিক্ষক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা।

সোমবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ শামসুজ্জোহার সমাধি চত্বরে এ কবর জিয়ারত করেন তারা।

এ সময় শহীদ অধ্যাপক শামসুজ্জোহাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ধারাবাহিকভাবে এদিন বিশ্ববিদ্যালয় কবরস্থান ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী থেকে শহীদ হওয়া সাকিব আনজুম এবং শহীদ আলি রায়হানের কবর জিয়ারত করবেন তারা।

এ সময় রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ রাকসু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা জানি শহীদ শামসুজ্জোহা কিভাবে শিক্ষার্থীদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ‘ছাত্রদের গায়ে গুলি লাগার আগে, আমার গায়ে গুলি লাগুক’ স্যারের এই কথা শুনেই বোঝা যায় তিনি ছাত্রদের জন্য কতটা উৎসর্গপ্রাণ ছিলেন। স্যারের চেতনা অনুযায়ী যেন সৃষ্টিকর্তা রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের কাজ করার তৌফিক দান করেন এই কামনা করি।

তিনি আরও বলেন, আমরা রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের যেহেতু শপথ গ্রহণ হয়নি, তাই আমরা অফিসিয়াল কার্যক্রম শুরু করতে পারছি না। যেহেতু সময় নষ্ট করা যাবে না, তাই আপাতত জোহা স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর