৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিল ইসরায়েল, শরীরে নির্যাতনের চিহ্ন ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিল ইসরায়েল, শরীরে নির্যাতনের চিহ্ন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিল ইসরায়েল, শরীরে নির্যাতনের চিহ্ন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৮ সময় দর্শন

ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ৩০ জন ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর করেছে। এসব মৃতদের অনেকগুলোর শরীরে ‘নির্যাতন ও অমানবিক আচরণের স্পষ্ট চিহ্ন’ পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে নিথর দেহগুলো হস্তান্তর করা হয়েছে।’

টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে- বিবৃতিতে আরও বলা হয়, ‘অনেক মৃতদেহের হাতে দড়ি বাঁধা, চোখে বাঁধা কাপড় এবং মারধরের স্পষ্ট দাগ পাওয়া গেছে।’

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল মোট ১৯৫ ফিলিস্তিনি মৃতদেহ ফেরত দিয়েছে, যার মধ্যে মাত্র ৫৭টি দেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। গাজার ল্যাবরেটরিগুলো ধ্বংস হয়ে যাওয়ায় এবং দীর্ঘদিনের অবরোধের কারণে ফরেনসিক পরীক্ষাও সম্ভব হচ্ছে না। ফলে নিহতদের পরিবারগুলো দেহের পোশাক বা বিভিন্ন চিহ্ন দেখে স্বজনদের লাশ শনাক্ত করার চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর