বেহুলা দরদী’ মুক্তি ৩১ অক্টোবর বেহুলা দরদী’ মুক্তি ৩১ অক্টোবর – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বেহুলা দরদী’ মুক্তি ৩১ অক্টোবর

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯০ সময় দর্শন

‘বেহুলা দরদী’ সিনেমা

গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে সবুজ খান নির্মাণ করেছেন ‘বেহুলা দরদী’ সিনেমা। টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারি গীতিনাট্যকে অবলম্বন করে নির্মিত এ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৩১ অক্টোবর। দলের প্রধান ভোলা মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এর পাশাপাশি অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা প্রমুখ। পুরো শূটিং হয়েছে টাঙ্গাইলে। এর প্রযোজনায় আছে উৎসব অরিজিনালস। নির্মাতা সবুজ খান বলেন, বিলুপ্তপ্রায় এই সংস্কৃতিকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য। আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন।
অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতির গল্পকে আমরা দায়বদ্ধতার সঙ্গে তুলে ধরেছি। এটি আমাদের গ্রামীণ সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।
উৎসব অরিজিনালসের পক্ষ থেকে জানানো হয়েছে, সব সিনেমা দেশকে প্রতিনিধিত্ব করে না। কিছু সিনেমা শুধুই বিনোদন ও বাণিজ্যিক লক্ষ্য মাথায় রেখে তৈরি হয়। আবার কিছু সিনেমা আমাদের মাটি, সংস্কৃতি ও মানুষের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়। ‘বেহুলা দরদী’ এমনই একটি সিনেমা, যেখানে প্রতিটি পরতে মাটির ঘ্রাণ ও গ্রামীণ জীবনের স্পর্শ পাওয়া যাবে।
সিনেমার গল্পে দেখা যাবে, টাঙ্গাইলের বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে নানা চেষ্টায় ব্যস্ত। ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দুলটির সম্মান প্রায় নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবিলায় ভোলা মিয়া প্রতিযোগিতায় জয়ের জন্য নানা পদক্ষেপ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর