পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩ পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৩ সময় দর্শন

পাবনায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানচালক আকরাম হোসেন।

 

জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে ৮/১০ জন শিক্ষার্থী পাবনা জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ভ্যানগাড়িতে করে যাওয়ার পথে ঢাকা থেকে পাবনাগামী একটি মালবাহী ট্রাকে চাপা পড়ে। এতে ভ্যানচালকসহ তিনজন নিহত হয়। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন পথচারী। স্থানীয়রা মাধপুর হাইওয়ে থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

‎মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভ্যানের ড্রাইভারসহ তিনজন নিহত ও দুজন চায়ের দোকানে থাকা ব্যক্তি আহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর