শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৯ সময় দর্শন

দেশ ছেড়ে পালানোর চেষ্টায় শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) রাতে দর্শনা সীমান্ত থেকে ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশ তাকে আটক করে।

সোমবার (২৭ অক্টোবর) তেজগাঁও ডিবি বিভাগের উপ-পুলিশ কমিশনার রাকিব খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় থানা পুলিশের সহায়তায় আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির এক মামলায় সোমবার তাকে আদালতে উপস্থাপন করা হবে।

পুলিশ তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করবে।

সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন ধরে আজিজুর রহমান পালিয়ে ছিলেন। গত রবিবার রাতে তিনি দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অর্ধ-ডজনের বেশি মামলা রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চাঁদাবাজির এক মামলায় তিনি অভিযুক্ত। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখাবে ডিবি পুলিশ। বর্তমানে মামলাটির তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর