অন্তর্র্বর্তী সরকারের ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিএনপির নিউইয়র্ক স্টেট শাখা। জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে স্থানীয় সময় ৩১ অক্টোবর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি তুলে ধরেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আলী রীয়াজ অতীতে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি স্টেট ডিপার্টমেন্টে বিভিন্ন প্যানেলে আলোচনায় দলটির পক্ষ সমর্থন করেছেন। আরও বলা হয়, একাধিক প্যানেলে তার অবস্থান ছিল পক্ষপাতদুষ্ট। আলী রীয়াজ ঐকমত্যের নামে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলাটে করছেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিনসহ অন্য নেতা-কর্মীরা।
Leave a Reply