তাপমাত্রা নিয়ে সুসংবাদ তাপমাত্রা নিয়ে সুসংবাদ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

তাপমাত্রা নিয়ে সুসংবাদ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৯ সময় দর্শন

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রা নিয়ে সুসংবাদ দিয়েছে সংস্থাটি।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর