নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১ নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৮ সময় দর্শন

বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তুজলা শহরের একটি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ভবনের সপ্তম তলায় আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

আহতদের মধ্যে দমকল কর্মী ও পুলিশের সদস্যও রয়েছেন। আগুন লাগার সময় ভবনের অধিকাংশ বাসিন্দাই শয্যাশায়ী বা শারীরিকভাবে অসুস্থ ছিলেন, ফলে তাদের বের করে আনা কঠিন হয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের উপরের তলার জানালা দিয়ে আগুনের শিখা বের হতে থাকে। আহতদের মধ্যে অনেককে তুজলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর