অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে ফের শুনানি ২৫ নভেম্বর অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে ফের শুনানি ২৫ নভেম্বর – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে ফের শুনানি ২৫ নভেম্বর

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬০ সময় দর্শন

অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আপিল বিভাগে আজ বুধবার (১২ নভেম্বর) উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে রিটকারীর বাক্য বিনিময় হয়। অ্যাটর্নি জেনারেল রিটকারিকে সতর্ক করে বলেন, তিনি সীমা অতিক্রম করেছেন। এ সময় প্রধান বিচারপতি সব পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

 

চলতি বছরের শুরুতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করে। আদালত তখন মন্তব্য করেন, ‘বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধভাবে মেনে নিয়েছে, তাই এ নিয়ে বিতর্ক থাকার কোনো সুযোগ নেই।’

রিটটি দায়ের করেছিলেন আইনজীবী মহসীন রশীদ। ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল। ওই সময় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সাতজন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দেন এবং একটি স্পেশাল রেফারেন্স জারি করা হয়। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করেন।

 

স্পেশাল রেফারেন্সে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি ৬ আগস্ট ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। তাই সংবিধানের অনুচ্ছেদ ৪৮ (৩) অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে সক্ষম নন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর