ভারতকে হারানোয় ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা ভারতকে হারানোয় ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ভারতকে হারানোয় ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৬ সময় দর্শন

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারানোর পর তিনি এ ঘোষণা দেন।

গতকাল দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। আর গোল না করলেও বাকি সব দায়িত্বই পালন করেছেন হামজা দেওয়ান চৌধুরী। এদিন মাঠে বসে পুরো সময় বাংলাদেশের খেলা উপভোগ করেছেন আসিফ মাহমুদ।

ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন ক্রীড়া উপদেষ্টা। এমন একটি ভিডিও তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন।

এতে দেখা গেছে, খেলোয়াড়রা আসিফ মাহমুদকে ঘিরে আনন্দ উদযাপন করছে ও বোনাস বোনাস বলে চিৎকার করছে। এ সময় ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের জন্য ২ কোটি টাকা বোনাসের ঘোষণা দেন। উপদেষ্টার তাৎক্ষণিক এই ঘোষণায় খেলোয়াড়দের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান বলেন, ‘উপদেষ্টা দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তার এই ঘোষণায় ফুটবলাররা অনুপ্রাণিত।’

‎‎এর আগে নারী ফুটবল দলকে দুই দফায় দেড় কোটি টাকার পুরস্কার দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা পুরস্কার পান ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমারা। এবার ছেলেদের জাতীয় ফুটবল দলের জন্য দিলেন পুরস্কারের ঘোষণা।

‎‎এ বছর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম জয়। সব মিলিয়ে ২০২৫ সালে আট ম্যাচ খেলে দুটিতে জিতেছে বাংলাদেশ। এর আগে জুনে ভুটানকে প্রীতি ম্যাচে হারান হামজা চৌধুরীরা।‎

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর